ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে ভারতের সীমান্ত রহ্মীবাহিনী (বি এস এফ) এর গুলিতে আহত -১

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অনিম (২০) নামের এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।মঙ্গলবার (২১ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর ঈদগাহ ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।আহত অনিম হরিহরনগর গ্রামের মইর উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মাদক ও চোরাকারবারি।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশী চোরাকারবারি অনিম ফেন্সিডিল আনার জন্য হরিহনগর ঈদগাহ বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় ভারত সীমান্তে নালুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্দেশ্যে করে গুলিবর্ষণ করে। ওই গুলি শরীরে বাম পাজরে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়ে বাড়ি ফেরেন অনিম।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য পার্শবর্তী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।স্থানীয় ইউপি সদস্য আরজাম হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে শুনেছি। এতে অনিম নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছে। সেখানে তার অপারেশন সম্পন্ন হয়েছে।এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ বলেন, এই ঘটনার কোনো সত্যতা আমরা পাইনি। সাধারণত এরকম ঘটনা ঘটলে বিএসএফের পক্ষ থেকে আমাদের অবহিত করে। তারা কিছু বলেনি। আমরাও সকালে বিষয়টি শুনে ঘটনাস্থলে বিজিবির সদস্যদের পাঠিয়েছিলাম। কিন্তু স্থানীয়রা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে ভারতের সীমান্ত রহ্মীবাহিনী (বি এস এফ) এর গুলিতে আহত -১

নিউজ প্রকাশের সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪