ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গল্পটি পড়ুন  আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন শেভরন-সমর্থিত সামার স্কুল থেকে ৭৫ লাখ টাকার বৃত্তি অর্জন নবীগঞ্জের মারিয়া হাসান মাইশার জয়শ্রীতে মিজান ও লাবিবা পরিবহনকে কেন্দ্র করে যাত্রী ও এলাকাবাসী মুখোমুখি অবস্থান। মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা পিতৃহারা শাহ আলম খান, শোকাহত সহকর্মীরাশাহ আলম খানের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ পিতৃহারা শাহ আলম খান, শোকাহত সহকর্মীরা বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর এবং অন্য কোনো আটকাদেশ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ৫টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ১০ মে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করায় এই ৫ মামলায় তার জামিন বহাল থাকে।

প্রথম দফায় জামিন পাওয়ার পর তার বিরুদ্ধে ফতুল্লা ও সদর থানায় আরও ৫টি মামলা দেওয়া হয়। ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে অন্তর্বর্তী জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। অবশেষে গত ১০ মে আপিল বিভাগ পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে দ্বিতীয় দফার মামলাগুলোতেও তার জামিন বহাল হয়।

সব মিলিয়ে মোট ১০টি মামলায় জামিন নিশ্চিত হওয়ার পর দীর্ঘ বন্দিজীবন শেষে কারামুক্ত হলেন সাবেক এই জনপ্রিয় মেয়র।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) টানা তিনটি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন জেলা আওয়ামী লীগের সাবেক এই জ্যেষ্ঠ সহ-সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন

নিউজ প্রকাশের সময় : ০৯:২৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬