ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষায় প্রবেশপত্র না পেয়ে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন ৩৬ শিক্ষার্থীঃ 

রিপোর্টার মোঃ মজিবুর রহমান
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

শনিবার (২৯ জুন) ঠাকুরগাঁও সদরের রুহিয়া ডিগ্রি কলেজে বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়। বিকেলে স্থানীয় প্রশাসন শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে ওই ৩৬ জনের বিশেষ ব্যবস্থাপনায় ফরম পূরণের ব্যবস্থা করা হয়। উচ্চ মাধ্যমিক বিক্ষোভ করে এইচএসসি পরীক্ষায় বসার সুযোগ পেলেন ৩৬ শিক্ষার্থী রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে এইচএসসি পরীক্ষায় প্রবেশপত্র না পেয়ে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন ৩৬ শিক্ষার্থী। শনিবার (২৯ জুন) ঠাকুরগাঁও সদরের রুহিয়া ডিগ্রি কলেজে বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়। বিকেলে স্থানীয় প্রশাসন শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে ওই ৩৬ জনের বিশেষ ব্যবস্থাপনায় ফরম পূরণের ব্যবস্থা করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ রবিবার (৩০ জুন) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। অবশেষে এই ৩৬ শিক্ষার্থী পরীক্ষায় বসতে যাচ্ছেন।রুহিয়া ডিগ্রি কলেজ সূত্রে জানা যায়, আজকের শুরু হওয়া এ বছরের এইচএসসি পরীক্ষায় অনলাইনের ফরম পূরণের কার্যক্রমের শেষ তারিখ ছিল গত ৫ মে পর্যন্ত। আর ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ করা গেছে ৬ মে পর্যন্ত। তবে বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৭ মে শুরু হয়ে চলে ১২ মে পর্যন্ত। বিলম্ব ফিসহ সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা গেছে ১৩ মে পর্যন্ত।এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সাধারণ শাখায় ১৬৮ জন ও বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) শাখার প্রথম বর্ষে ১২৮ জন এবং দ্বিতীয় বর্ষে ১২৯ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। ফরম পূরণ শেষে ২৪ জুন বিএম শাখার শিক্ষার্থীদের ও ২৫ জুন সাধারণ শাখার শিক্ষার্থীদের কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা কলেজ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করেন।কিন্তু কলেজের বিএম শাখার ২৫ জন ও সাধারণ শাখার ১১ জন শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করতে এসে জানতে পারেন, তাদের নামে প্রবেশপত্র আসেনি। এ সময় শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করে শনিবার দুপুর একটার দিকে শিক্ষার্থীরা একজোট হয়ে কলেজের মূল ফটকে তালা দেন। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকেরাও বিক্ষোভে যোগ দেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভুক্তভোগী শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কলেজের ল্যাব সহকারী মিজানুর রহমানের কাছে টাকা জমা দিয়েছিলেন। প্রবেশপত্র সংগ্রহ করতে এসে তারা জানতে পারেন, মিজানুর রহমানে তাদের ফরম পূরণ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এইচএসসি পরীক্ষায় প্রবেশপত্র না পেয়ে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন ৩৬ শিক্ষার্থীঃ 

নিউজ প্রকাশের সময় : ১০:২৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪