ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

কোটি টাকা নিয়ে উধাও ছেলে, পাওনাদারের অপমানে বাবার আত্মহত্যা।

সংবাদ দাতা মোঃআরাফাত হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ৯১৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে ছেলের পাওনাদারদের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক বাবা।

সোমবার (২৪ জুলাই) শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার সুরদিয়া গ্রাম থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নির্মল দাস (৫৪) শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম সাগর দাস।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মল বাড়ৈগাও বাজারে মাছ বিক্রি করতেন। একই বাজারে তার ছেলে সাগর দাস স্বর্ণালংকার তৈরি ও বন্ধকি ব্যবসা করতেন। সম্প্রতি সাগর বেশ কয়েকজনের স্বর্ণালংকার কম টাকায় বন্ধক রাখেন। পরে তা শ্রীনগর বাজারের সুদের মহাজনদের কাছে দ্বিগুণ টাকায় বন্ধক দিয়ে আবার নিজের কাছেই রেখে দেয়।

এদিকে স্বর্ণালংকার বন্ধক রাখা গ্রাহকরা সাগরের কাছে টাকা ফেরত দিয়ে তাদের স্বর্ণালংকার ফেরত চাইলে গা ঢাকা দেয়। পরে বিষয়টি নিয়ে পাওনাদাররা শনিবার (২২ জুলাই) বিকেলে সাগরের বাবা নির্মলের ওপর চাপ সৃষ্টি করে ও তাকে অপমান করে। এ সময় দাস বাড়িতে ফিরে রাতের কোনো এক সময়ে আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, সাগর দাস প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। পরে পাওনাদারের চাপ ও অপমানে গলায় ফাঁস দিয়ে তার বাবা আত্মহত্যা করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রোববার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোটি টাকা নিয়ে উধাও ছেলে, পাওনাদারের অপমানে বাবার আত্মহত্যা।

নিউজ প্রকাশের সময় : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩