ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে দুই চালকের মৃ*ত্যু

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে দুই চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা নামক এলাকা ও সাড়ে দশটার দিকে গজনী চৌরাস্তা এলাকায় পৃথক ঘটনায় তারা মারা যান।নিহতরা হলেন- উপজেলার গান্ধীগাঁও গ্রামের অটোভ্যান চালক মো. আজিজুর রহমান আকাশ (৪০) ও বড় গজনী গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক ফিলিস (৪২) । তাদের মৃত্যুর ঘটনায় গারো পাহাড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে সীমান্তবর্তী এলাকায় খাদ্যের সন্ধানে ২০-৩০টি হাতি দল বেঁধে লোকালয়ে প্রবেশ করছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বন্য হাতির দল বন বিভাগের রাংটিয়া রেঞ্জের বিভিন্ন এলাকায় তাÐব শুরু করে। ফসল ও জানমাল রক্ষায় এলাকার মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। রাত সাড়ে আটটার দিকে কাংশা ইউনিয়নের দরবেশতলা নামক এলাকায় অটোভ্যান চালক আকাশ হাতির খুব কাছাকাছি যান। এ সময় একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। পরে লোকজনের ধাওয়া দিলে হাতির দল সরে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে রাত সাড়ে দশটার দিকে অন্ধকারে বাকাকুড়া এলাকা থেকে বাড়ি ফেরার পথে চার পথচারীর ওপর চড়াও হয় বন্য হাতির দল। তিনজন কোনরকমে পালিয়ে বাঁচলেও ফিলিস মারাক হাতির আক্রমণে প্রাণ হারান। বুধবার ভোরে গজনী এলাকার শালবনে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রæত বন্য হাতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, নিহত দুই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে দুই চালকের মৃ*ত্যু

নিউজ প্রকাশের সময় : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫