ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ঝিনাইগাতীতে বড় দিন পালিত

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে ফুল, নানা রঙের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে গত কয়েক দিন ধরেই সাজানো হয়েছে ১৮টি গির্জা। শুধু গির্জা নয়, খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ পালনে সাজানো হয়েছে তাদের বাড়ি-ঘরও। নিজেদের জন্য কিনেছে বাহারি রঙের পোশাক ও বিভিন্ন ধরনের খাবার। সব আয়োজন ছিল শুভ বড়দিনকে ঘিরে।বিশ্বজুড়ে খ্রিষ্টধর্মাবলম্বীর ছোট-বড় সব মানুষের প্রবল আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা তার কেন্দ্র হচ্ছে যিশু খ্রিষ্টের জন্মদিন। এ দিনটি সবার কাছে পুণ্যময় বড়দিন বলেই পরিচিত। বুধবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী খ্রিষ্টধর্মাবলম্বীর তাৎপর্যপূর্ণ দিনটি ধর্মীয় ও সামাজিকভাবে জাঁকজমকের মধ্য দিয়ে উপজেলার ১৮টি গির্জায় ‘উৎসব ও আনন্দে’ পালিত হচ্ছে। উৎসবটি নির্বিঘেœ পালন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার তিনটি ইউনিয়নে ১৮টি গির্জা রয়েছে। এসব গির্জায় দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে এ ধর্মাবলম্বীরা।মরিয়মনগর ধর্মপল্লীর পুরোহিত ফাদার লরেন্স রিবেরো সিএসসি বলেন, প্রায় দুই হাজার বছর আগে বর্তমান ফিলিস্তিনের দক্ষিণ জেরুজালেমের বেথেলহেম শহরের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন যিশু খ্রিস্ট। সেই থেকে প্রতিবছরের আজকের দিনটিতে সারাবিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা মহাসমারোহে পালন করেন যিশুর জন্মদিন।বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, দিনটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিভিন্ন গির্জা পরিদর্শন করেছি। খ্রিষ্টধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ তাদের উৎসব পালন করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারিভাবে প্রতিটি গির্জায় ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইগাতীতে বড় দিন পালিত

নিউজ প্রকাশের সময় : ০৫:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪