ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের কোনো হাত নেই।-আইনমন্ত্রী

এম কে খোকন  (ব্যুরো চীফ ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি, প্রথমত ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) তার বিরুদ্ধে মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলাতে সরকারের কোনো হাত নেই, কোন প্রভাব বিস্তার করার সুযোগ নেই।

শুক্রবার(১৬ ফেব্রুয়ারি ) সকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে ট্রেন থেকে নেমে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে গতকাল বৃহস্পতিবার কারামুক্তি লাভের পর ‘ভোটের অধিকার ফিরিয়ে আনার’ আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আপনারা নির্বাচন দেখেছেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয়, মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে কাজগুলো করবেন, সেদিকে মনোযোগ দিচ্ছেন। তারা (বিএনপি) এখন আন্দোলনের কথা বলবেন। বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক। উনারা (বিএনপি) কথা বলে যা ইচ্ছে করে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের ভবিষ্যত নির্ধারণে অধিকার ব্যক্ত করেছেন ভোটের মাধ্যমে।

এর আগে তিনি আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে এসে পৌঁছে। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে স্বাগত জানায়। পরে তিনি সড়ক পথে কসবা উপজেলায় কুটি বাজার -কসবা পুরাতন বাজার সড়কের সামনে এড.সিরাজুল হক স্কুল এন্ড কলেজের সামনে সেতু উদ্ভোধন ও সিরাজুল হক স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারী নিয়োগ সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের কোনো হাত নেই।-আইনমন্ত্রী

নিউজ প্রকাশের সময় : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪