ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১২:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

 নড়াইলের কালিয়া উপজেলায় আনিস শেখ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে ওই উপজেলার কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়া টুকু মিয়ার ইটভাটার কাছে এই ঘটনা ঘটে।নিহত আনিস চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেন মেম্বরের ছেলে। নিহতের ভাই কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য।স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় ইটভাটা এলাকায় যায় আনিস শেখ। এরপর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনিস মারা যায়।নিহতের ভাই ইউপি সদস্য সোহেল শেখ হত্যাকাণ্ডের ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক দাবি করলেও নিহত আনিস এলাকায় সন্ত্রাস ও মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ প্রকাশের সময় : ১২:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪