নলছিটিতে এসএসসি ৮৮ ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত

- নিউজ প্রকাশের সময় : ১১:১৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি-১৯৮৮ ব্যাচের পুর্নমিলনী -২০২৪ দিনব্যাপী অনুষ্ঠান বুধবার (২৫ ডিসেম্বর -২০২৪খ্রি.) নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।সকাল থেকে দূরদূরান্ত থেকে স্কুল প্রাঙ্গনে আসতে থাকেন এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধুরা।তাদের আন্তরিকতা ও ভালো বাসা দেখে মনে হয়ে, ভালোবাসা শুধু একটি শব্দ নয়। এক অনন্ত অনুভূতি!বন্ধুদের ভালো বাসা আর হাসিতে লুকিয়ে আছে যেন এক একটা পৃথিবী।
বন্ধুদের সাথে প্রতিটি মুহূর্ত কাটানো যেন এক একটি গল্প। ভালোবাসা হলো সেই নক্ষত্র যা অন্ধকারেও আলো দেয়। তেমনি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি -১৯৮৮ ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠানে বন্ধুদের মিলন মেলায়
মনে হচ্ছে অন্ধকারে নক্ষত্রের আলো ঝলকানিতে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন।সেই শৈশব বন্ধুদের মায়ার বাঁধনে ভালো বাসা ফ্রেমে বেঁধে আছে তাঁদের জীবন।দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দুপুর ১২ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো: মিজানুর রহমান হাওলাদার। এতে পারিবারিক ও কর্মময় জীবনের পরিচয় তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক মো. এমদাদুল হক, ব্যাবসায়ী মো. আতিকুর রহমান, সাংবাদিক মো.খলিলুর রহমান মৃধা, নলছিটি সেবা ক্লিনিকের পরিচালক মো. বেল্লাল হোসেন মৃধা, ঝালকাঠি সম্রাট সুজ প্রতিষ্ঠানের মালিক পরিমল চন্দ্র দে,ব্যাবসায়ী ও বিশিষ্ট সাংবাদিক মো. মনির হোসেন কাজী,মো. হানিফ হাওলাদার, নাছির উদ্দীন, দেলোয়ার, কামাল ( খোকন),আবু সাইদ হাফিজ, পরিমল,সহিদুল ইসলাম মল্লিক, বিদেশ প্রবাসী শ্রী কালু বসার,শিক্ষক মো. জাকির হুসাইন, জালাল হোসেন খলিফা,এস এম রেজাউল করিম জাকির, চাকুরী জিবি মো. জাকির হোসেন, মো.জসিমউদদীন ও মো. খলিলুর রহমান অনুরাগী প্রমূখ।
অনুষ্ঠান শেষে গরীব দুঃখী হতদরিদ্র মানুষের সাহায্য সহযোগীতা করার জন্য নলছিটির যে কোন তফসিলী ব্যাংকে একটা ব্যাংক হিসাব খোলার জন্য শিক্ষক মো.এমদাদুল হককে আহবায়ক, সাংবাদিক মো. খলিলুর রহমান মৃধাকে যুগ্ম আহবায়ক ও ব্যাবসায়ী মো. আতিকুর রহমানকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
















