ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নাগরপুরে ঈদ উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া শান্তিপূর্ণ ঈদের লক্ষ্যে প্রশাসনের অঙ্গীকার

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা ও কোরবানির ঈদকে সামনে রেখে নাগরপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন নিশ্চিত করতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এ মহড়ার সূচনা হয়।মহড়ায় নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এতে আরও অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এবং নাগরপুর সেনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মাহদী হাসান।এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ভূমি অফিসের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নে একযোগে টহল পরিচালনা করেন। মহড়াটি নাগরপুর, ভাদ্রা, দপ্তিয়র ও সলিমাবাদসহ উপজেলার গুরুত্বপূর্ণ গরুর হাট এবং জনবহুল এলাকায় পরিচালিত হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে ঘিরে গরুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভটিজিং কিংবা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ঈদ উদযাপনের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।এ বিষয়ে ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “জনসাধারণ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই আমাদের এই প্রস্তুতি। আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”উল্লেখ্য, ঈদুল আজহাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর এই মহড়া নাগরপুরবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ঈদ উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া শান্তিপূর্ণ ঈদের লক্ষ্যে প্রশাসনের অঙ্গীকার

নিউজ প্রকাশের সময় : ০৬:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫