ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নাগরপুরে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ 

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৪/২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি অধিদপ্তরের   বাস্তবায়নে কৃষি অফিসার মো. ইমরান হোসাইন এর সভাপতিত্বে উপজেলার ২ শত কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ ভৌমিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ মোল্লা, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম, নাগরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহির ফয়সাল, মো. আবু বকর প্রমুখ। চলতি খরিপ- ২ মৌসুমে জনপ্রতি ৫ কেজি মাসকলাই এবং ১০ কেজি ডিএসপি সার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ 

নিউজ প্রকাশের সময় : ০৪:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪