ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

নাগরপুরে মডেল মসজিদ নিয়ে মানববন্ধন, সমাধানের আহ্বান শামিম আহম্মেদের”

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

আজ সোমবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণ নাগরপুর এলাকায় মডেল মসজিদের স্থান নির্ধারণ সংক্রান্ত ইস্যুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয়দের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যারা নিজেদের ওয়াকফকৃত জমি নিয়ে দাবি তুলে ধরেন।মানববন্ধনে অংশগ্রহণকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে নাগরপুরের সমাজসেবক ও সচেতন নাগরিক শামিম আহম্মেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেন, “মানববন্ধনে অংশগ্রহণকারী যারা ওয়াকফ করেছেন, তাদের দাবি অযৌক্তিক নয়। তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, যা সহজে কেউ করে না। ওয়াকফকৃত জমির মাধ্যমে তারা মসজিদের জন্য বিরাট অবদান রেখেছেন।”তিনি এই ইস্যুতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ওয়াকফকৃত জমির যথাযথ মূল্যায়ন করে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন। সেইসাথে আর্থিক ক্ষতিপূরণ ও দক্ষিণ নাগরপুর এলাকার উন্নয়নে বিশেষ নজর দিন।”একইসাথে শামিম আহম্মেদ দক্ষিণ নাগরপুরবাসীর প্রতি উদারতার অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা পুরো নাগরপুর উপজেলার স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে মডেল মসজিদের জন্য কলেজ গেট সংলগ্ন স্থানকে গ্রহণযোগ্যতা দিন। এ স্থানটি পুরো উপজেলার মানুষের জন্য উপযোগী হবে।”তিনি আরও বলেন, “মডেল মসজিদ যেন দ্রুত দৃশ্যমান হয়—এটা আমাদের সকলের প্রাণের দাবি। কেউ দুঃখ পাবেন না, আমরা চাই শান্তিপূর্ণ সমাধান হোক। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে মডেল মসজিদ নিয়ে মানববন্ধন, সমাধানের আহ্বান শামিম আহম্মেদের”

নিউজ প্রকাশের সময় : ০৭:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫