ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নাগরপুরে মেসার্স তিরছা ব্রিকসের বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ ভুক্তভোগীদের মানববন্ধন

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

নাগরপুর উপজেলার মেসার্স তিরছা ব্রিকসের কাছে জমাকৃত অর্থ ফেরতের দাবিতে এবং প্রতারণার অভিযোগে জড়িত ভাটা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৮শে(এপ্রিল)সোমবার বিকেল তিন ঘটিকায় নাগরপুর উপজেলার তিরছা ইট ভাটার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ভুক্তভোগী গ্রাহক, স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, “তিরছা ব্রিকসের মালিকরা অগ্রিম টাকা নিয়ে সময়মতো ইট সরবরাহ করেনি। আমাদের প্রতিশ্রুত পণ্য না দিয়ে বারবার কালক্ষেপণ করেছে। এখন অর্থ ফেরতের জন্য ধর্ণা দিয়েও কোনো সুরাহা হচ্ছে না।”বক্তারা আরও অভিযোগ করেন, এটি পরিকল্পিত প্রতারণা। গ্রাহকদের কাছ থেকে প্রাই আড়াই কোটি টাকা আত্মসাৎ করে তারা ভাটা বন্ধ করে দিয়েছে। ফলে ভুক্তভোগী গ্রাহক চরম ক্ষতির সম্মুখীন হয়েছে।মানববন্ধন থেকে বক্তারা তিরছা ব্রিকসের মালিকপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে মেসার্স তিরছা ব্রিকসের বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ ভুক্তভোগীদের মানববন্ধন

নিউজ প্রকাশের সময় : ০৬:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫