ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নাগরপুর পূজা উদযাপন পরিষদ সম্মেলনের সভায় হট্টগোল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শিপন রানা 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা, হট্টগোল ও তর্কাতর্কির ঘটনা ঘটেছে। পরে স্থানীয় হিন্দু সমাজের নেতৃবৃন্দদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলন সভায় টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টুর উপস্থিতিতে এই তর্কাতর্কির ঘটনা ঘটে। এতে জেলা নেতৃবৃন্দদের এমন লাঞ্ছিতের ঘটনায় স্থানীয় হিন্দু সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং চাপা ক্ষোভ বিরাজ করছে।সম্মেলন সভায় হট্টগোল সংশ্লিষ্ট ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে মাইক নিয়ে কথা বলা অবস্থায় নাগরপুর উপজেলা যুবলীগ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু কমিটি ঘোষণা নিয়ে প্রশ্ন করলে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয় এবং উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ঘটে। এসময় স্থানীয়রা নতুন সভাপতি-সম্পাদক দুইজনের নাম ঘোষণার দাবি জানালেও জেলা নেতৃবৃন্দ তা নাকচ করে দেন এবং দুইদিন পর কমিটি ঘোষণা করবেন বলে জানিয়ে চলে যান।এ বিষয়ে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে মুঠোফোনে বলেন, যারা তর্কাতর্কির চেষ্টা করেছেন তারা না বুঝেই এটি করেছেন। আমরা পূজা পরিষদের নেতৃবৃন্দ ভালো কাজের জন্যেই সেখানে গিয়েছি। তারা না বুঝেই আমাদের সাথে এমন হট্টগোল করেছে। তবে তারা পরবর্তীতে তাদের ভুল বুঝতে পেরেছে। কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় আমরা কমিটি ঘোষণা করিনি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু জানায়, স্থানীয়দের দাবী ছিলো যেহেতু আগের কমিটির বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই, সেহেতু নতুন কমিটি ঘোষণা করা যেতো। একটি কারণ থাকায় আমরা কমিটি ঘোষণা দেই নাই। অচিরেই নতুন কমিটি ঘোষণা করা হবে। উল্লেখ্য, নাগরপুর পূজা উদযাপন পরিষদ সভাপতি স্বপন সাহা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা’র সঞ্চালনায় উক্ত সম্মেলন সভা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুর পূজা উদযাপন পরিষদ সম্মেলনের সভায় হট্টগোল

নিউজ প্রকাশের সময় : ০৪:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪