ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীই।

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৪৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে

নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীই। বেগম রোকেয়ার জন্মের ৭বছর পূর্বে তিনি গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। রক্ষনশীল ও ধার্মিক হওয়ার কারনে মিডিয়ায় বিষয়টি যথাযথভাবে উপস্হাপিত হয়নি। নবাব ফয়জুন্নেছার জীবন ও জনহিতকর কর্ম নিয়ে এক সেমিনারে ৫ জুন ২০২৪ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।  বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব গাজী মো:ওয়ালি-উল -হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী সৈয়দ মাসুদুল হক। নবাব ফয়জুন্নেসা চৌধুরীর জীবন ও জনহিতকর কর্ম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক , সাহিত্যিক, কবি কামরুজ্জামান ভূইয়া।প্রবন্ধের ওপর আলোচনা করেন বিশিষ্ট লেখক,গবেষক ড.এস. এম. ইলিয়াস এবং নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের সমন্বয়ক, বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহা।  স্বাগতবক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের কীপার মোহাম্মদ মনিরুল হক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় জাদুঘরের উপ: কীপার সাইদ সামসুল করীম। আলোচনায় বক্তারা লাকসাম পশ্চিমগাঁওয়ে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো : তাজুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতিবিজড়িত নিদর্শন সমূহ সরবরাহের মাধ্যমে জাদুঘরের গ্যালারিকে সমৃদ্ধ করণে সবার সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য অনুষ্ঠান আগে মোতাওয়াল্লী সৈয়দ মাসুদুল হক নবাব ফয়জুন্নেসার একটি দেওয়াল ঘড়ি সহ আরো একটি মূল্যবান নিদর্শন হস্তান্তর করেন।আগামী ২৩ সেপ্টেম্বর মিলাদ ও দোয়ার মাধ্যমে নবাব ফয়জুন্নেসার মৃত্যু বার্ষিকী এবং ৬ নভেম্বর নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ী জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিষয়েও আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীই।

নিউজ প্রকাশের সময় : ১০:৪৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪