ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা রেলবন্দরে ৯ দিন পণ্য আমদানির ছুটি।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ভারত থেকে কোনো পণ্য আমদানি হবে না। ফলে বন্দরের কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ থাকবে। দর্শনা রেল স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ঈদুল ফিতর উপলক্ষে দেশে সরকার ঘোষিত দীর্ঘ ছুটির কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকবে। ফলে আমদানিকারকরা এলসি সংক্রান্ত লেনদেন সম্পন্ন করতে পারবেন না। এ কারণে বাংলাদেশ রেলভবন কর্তৃপক্ষের নির্দেশনায় দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ৯ দিন আমদানি কার্যক্রম বন্ধ থাকবে।দর্শনা রেলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বন্দর সংশ্লিষ্ট কর্মচারী ও শ্রমিকরা নির্ধারিত সময়ের জন্য ছুটি কাটাতে পারবেন।তবে দর্শনা ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা মো. রমজান আলি এবং কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এ ক্ষেত্রে সরকারি ছুটির কোনো প্রভাব পড়বে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা রেলবন্দরে ৯ দিন পণ্য আমদানির ছুটি।

নিউজ প্রকাশের সময় : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫