ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

পুলিশের বাধা ডিঙিয়ে আদালত চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ মাহাবুব আলম চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

পলিশের বাধা ডিঙিয়ে চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী কয়েকহাজার শিক্ষার্থী। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে বুধবার (৩১ জুলাই) সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা।বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্তত দুই হাজার শিক্ষার্থী প্রথমে চট্টগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হন। বেলা ১১টার দিকে দিকে আইনজীবীদের একাংশের সহায়তায় পুলিশি বাধা অতিক্রম করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন তারা। শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে আওয়ামীপন্থী আইনজীবী এবং বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থান নেন। এনেক্স-২ ভবনের সামনে অবস্থান করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। দোয়েল ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন বিএনপি ও জামায়াত-শিবিরপন্থী আইনজীবীরা।অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে উপস্থিত হন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল এবং জেলা আদালতের পিপি ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। এই দুই আইনজীবী নেতার হস্তক্ষেপে শেষ পর্যন্ত কোনো প্রকার মারামারি বা সংঘর্ষ ছাড়াই কর্মসূচি শেষ করে ফিরে যান শিক্ষার্থীরা।এর আগে সকাল থেকে আদালত ভবনে উঠার দুটি রাস্তার মুখে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি মোতায়েন থাকে। এ সময় আদালতে আসা অসংখ্য বিচারপ্রার্থীকে ঢুকতে দেয়নি পুলিশ। এ সময় চরম বিপাকে পড়েন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী। ঢুকতে না দেওয়ায় অনেক বিচারপ্রার্থীকে পুলিশের সঙ্গে তর্কাতর্কি করতেও দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকসংলগ্ন আদালতে ভবনে উঠার রাস্তার মুখে দায়িত্বরত এক পুলিশ সদস্য দেশ রূপান্তরকে জানান, সকাল ১১টার দিকে অন্তত দুই হাজার ছাত্র আদালত চত্বরে ঢুকে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ-বিজিপি সতর্ক অবস্হানে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের বাধা ডিঙিয়ে আদালত চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ প্রকাশের সময় : ০৮:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪