ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

প্রবাসীসহ সর্বস্তরের মানুষকে ঠকানোর বাজেট : মোমিন মেহেদী

ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দীর্ঘসময় ক্ষমতায় থাকার লক্ষ্য থেকে ‘বিশেষ বাজেট’ না দিয়ে প্রবাসীসহ সর্বস্তরের মানুষকে ঠকানোর বাজেট দেয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটে অতিতের চেয়ে ৩৮৫ কোটি টাকা কমানোর মধ্য দিয়ে তারা কৃষক-শ্রমিক-শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি প্রবাসীদের অবদানকে অস্বীকার করার প্রবণতা লক্ষণীয়।৩ জুন বিকেলে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রত্যাশা : জনবান্ধব বিশেষ বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য আফতাব মন্ডল প্রমুখ। মোমিন মেহেদী এসময় আরো বলেন, শিক্ষা ২২%, কৃষি ১৫%, প্রবাসী ৫%, খাদ্যে ১৫% সহ যুব-ক্রীড়াখাতে প্রস্তাবিত বরাদ্দ বাড়িয়ে জনবান্ধব ‘বিশেষ বাজেট’ হিসেবে উপস্থাপন করা না হলে জনগণ ড. ইউনূসসহ শিক্ষার্থী বা অর্ন্তবর্তী সরকারকে প্রত্যাখান করতে বাধ্য হবে। কেননা, বাংলাদেশের মানুষ এক ফ্যাসিস্টের কাছ থেকে আরেক ফ্যাসিস্টের খেলাল পুতুল হওয়ার পক্ষে কখনো ছিলো না, এখনো নেই। তিনি এসময় আরো বলেন, ‘বিশেষ বাজেট’ দিলে এ বাজেটে অনুদান বৃদ্ধিও রাস্তাটা প্রশস্থ করতে ব্যর্থ হয়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ঘাটতি ধরার মধ্য দিয়ে এই সরকার প্রমাণ করেছে ছাত্র-জনতা তাদের উপর ভরসা করে ভুল করেছে। কেননা, অথর্বের রামরাজত্বে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে বলেছে- বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩৫ হাজার কোটি টাকা। বৈদেশিক ঋণ পরিশোধ করা হবে ৩৯ হাজার কোটি টাকা। এতে নিট বৈদেশিক ঋণ দাঁড়াবে ৯৬ হাজার কোটি টাকা। আর অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে এক লাখ ২৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে এক লাখ ৪ হাজার কোটি টাকা। ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়া হবে ২১ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৫০০ কোটি টাকা। নতুনধারার প্রস্তাব হলো- ঋণদাতা দেশ ও প্রতিষ্ঠানগুলোর সাথে নোবেলজয়ী হিসেবে আলোচনা করে কিছুটা মওকুফের বা বিলম্বে পরিশোধের ব্যবস্থা করলে ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে এক লাখ ২২ হাজার কোটি টাকার ঘাণি টানতে হতো না, ৫ আগস্টের চরমতম দুঃসময় পার হয়ে আসা এই দেশটির। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকার পরিবর্তে ৬ লাখ কোটি টাকা করলে এবং দৃঢ় পদক্ষেপ নিলে তা বাস্তবায়নও সম্ভব বলে নতুনধারা বাংলাদেশ এনডিবি মনে করে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকাকে ৫ লাখ কোটি টাকা করলে তা আরো সহজ হবে বলেই আমরা ধারণা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীসহ সর্বস্তরের মানুষকে ঠকানোর বাজেট : মোমিন মেহেদী

নিউজ প্রকাশের সময় : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫