বিদ্যালয়ের পরিচালনা পরিষদ নির্বাচনের দাতা সদস্য প্রার্থী মো:জহির হোসেন

- নিউজ প্রকাশের সময় : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ,সিরাজদিখানের ওইতিহ্যবাহী রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ নির্বাচন আগামী ‘১৩ই মে’ এর দাতা সদস্য প্রার্থী আপনাদের সকলের পরিচিত প্রিয় মুখ জনাব মো:জহির হোসেন। তিনি স্থানীয়দের আন্তরিকতা ও ভালোবাসায় বিগত দুইবার অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন। অভিভাবক সদস্য থাকাকালীন সময়ে তাকে সবাই সুখে-দু:খে, বিপদে-আপদে সর্বাবস্থায় স্থানীয়দের পাশে পেয়েছেন। মো:জহির হোসেন বলেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া সাথে থাকলে এবারেও আমি স্কুলের নির্বাচনে “দাতা সদস্য” পদে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকবো। এবং এই বিদ্যালয়কে মুন্সিগঞ্জের একটি মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবো। দরিদ্র,আসহায় এবং মেধাবী ছেলেমেয়েদেরকে উপবৃত্তি প্রদানসহ অন্যান্য আর্থিক এবং সুবিধা অসুবিধার বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো। বিগত বছরগুলোতে যেমন করে আমাকে আপনারা দোয়া করেছেন ভালোবেসে সম্মান দিয়েছেনএই ভালোবাসার কাছে আমি চিরঝনী হয়ে থাকবো। আপনাদের সকলের শুভকামনা ও দোয়া প্রত্যাশী।
















