ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইয়াকুর (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আরও ৫ জন আহত হয়েছে।  শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই গ্রামের নাজাতের গোষ্ঠীর মৃত আবদুল্লাহর ছেলে।  এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নরসিংসার গ্রামে নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে সামিউন বাসির নামে একটি ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে  খেলায় অংশগ্রহণকারী নরসিংসার পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীয় পশ্চিম পাড়া দল বাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে। এসময় উত্তর পাড়া দলের কয়েকজন বাঁধা দিলে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে কুদ্দুস স্থানীয় ইউপি মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ইয়াকুব, জুয়েল, কামাল,আরমান সহ ৫ জন আহত হন। তাদরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

নিউজ প্রকাশের সময় : ০৭:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪