ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্খার কার্যকর প্রতিফলন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।টিআইবি’র এরিয়া কোঅরডিনেটর আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক-টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আব্দুন নুর।মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য ফারান নুর, ইয়েস সদস্য খাইরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন প্রমুখ।সনাক সভাপতি তরুণদের আশা-আকাঙ্খার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।মানববন্ধনে দিবসটির উপলক্ষে টিআইবি’র ধারণাপত্র পাঠ এবং দাবীসমূহ তুলে ধরেন ইয়েস দলের সদস্য রুপালি সূত্রধর, সুফিয়া আক্তার। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি’র সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত।

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪