ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

ব্রাহ্মণবাড়িয়া যথাযথ মর্যাদায় প্রথম প্রহরে একুশে ভাষা শহীদ দিবস পালিত । 

এম কে খোকন  (ব্যুরো চীফ ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০১:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

যথাযথ উৎসাহ ও ভালবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের নাগরিকেরা। দিনটি পালনে একুশের প্রথম প্রহরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু করা হয়।

বুধবার(২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে দিনের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরের শহীদ মিনার বেদিতে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে সর্বস্তরের জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুষ্পস্তবর অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। পরে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পক্ষে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

এরপর গার্ড অব অর্নার প্রদান শেষে জেলা আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব,জেলা বিএনপির, জেলা জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল ছাড়াও সাহিত্য একাডেমী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধা অর্পণ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভাষা শহীদ ও প্রয়াত ভাষা সৈনিকদের আত্মার শান্তি কামনা করে জেলার সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল, মোনাজাত এবং অন্যান্য সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাসা দিবস এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া যথাযথ মর্যাদায় প্রথম প্রহরে একুশে ভাষা শহীদ দিবস পালিত । 

নিউজ প্রকাশের সময় : ০১:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪