ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ভারতে রাসুল (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে শ্রীবরদিতে বিক্ষোভ ও হুশিয়ারী মিছিল

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি :-
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও হুশিয়ারী মিছিল করেছেন। শেরপুরের শ্রীবরদির ছাত্র সমাজ ও সাধারণ জনগণের উদ্যোগে এ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। (২৯ সেপ্টেম্বর) রবিবার দুপুর ২টায় দিকে শ্রীবরদি সরকারি কলেজ গেট থেকে বের হয়ে সদর বাজার সহ উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করেন এ মিছিলটি। অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ছাত্রদের মধ্যে বক্তব্যে ঈসমাইল হোসেন সীমান্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ মুহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ রেখে বলেন হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে এমন একটি আইন পাশ করা দরকার। ছাত্রদের মধ্যে আরও বক্তব্য রাখেন তারিফ মিয়া, আলেম ওলামা ও কয়েকটি মসজিদের ইমাম সাহেব। এ সময় বক্তারা তাদের বক্তব্যের মধ্যে প্রতিবাদী কন্ঠে হুশিয়ারি করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী (সাঃ) কে কটুক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ রানকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। তারা আরও বলেন, সারাবিশ্বে মুসলমান যখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে একাত্মতা পোষণ করেছে। তখন ভারতীয় পুরোহিত সহ তারা সাম্প্রদায়িক দাঙ্গাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই, বিশ্ব মহা নবী সহ সারা বিশ্বের মুসলমানদের নিয়ে যদি কোন কটুক্তি করা হয়। তাহলে সারা বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে রাসুল (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে শ্রীবরদিতে বিক্ষোভ ও হুশিয়ারী মিছিল

নিউজ প্রকাশের সময় : ০৭:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪