সংবাদ শিরোনাম ::
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মোঃআনজার শাহ
- নিউজ প্রকাশের সময় : ০৯:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দ্রুত পদক্ষেপে আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তাৎক্ষণিকভাবে আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবনটি থেকে অনেক বাসিন্দা দ্রুত নিচে নেমে আসেন।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন কীভাবে লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
















