মুন্সীগঞ্জের মোস্তাফিজুর রহমান এর যুক্তরাষ্ট্রের ❝UNIVERSITY OF ALBAMA❞ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন।

- নিউজ প্রকাশের সময় : ০৪:০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ডক্টর মোস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের ❝UNIVERSITY OF ALBAMA❞ থেকে পিএইচডি অর্জন করেছেন। স্কুল জীবনের সহপাঠীদের দাবি মোস্তাফিজুর রহমান স্কুল জীবন থেকেই মেধার পরিচয় দিয়ে আসছেন।মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থী হিসেবে জিপিএ ফাইভ পান।এরপর ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে ২০১০ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ প্রাপ্ত হন।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স এর উপর অনার্স মাস্টার্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।এরপর উচ্চতর ডিগ্রীর জন্য যুক্তরাষ্ট্রে পাড়ী জমান।সাফল্যের এই সময়টিতে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।এ বিষয়ে চলতি মাসের ২ তারিখে ডক্টর মোস্তাফিজুর রহমানের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোষ্টে তিনি বলেন।অনুবাদ❝সর্বশক্তিমান আল্লাহ তাআলার কৃপায়,আমি আমার পিএইচডি সম্পন্ন করেছি।
এই যাত্রাটি উত্থান-পতনে ভরা ছিল। পথিমধ্যে আমি অনেক কিছু শিখেছি, কেবল শিক্ষাগত দিক থেকেই নয়, ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং বিকাশ সম্পর্কেও।
আমি আমার সকল পরামর্শদাতা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আমার শৈশবকাল থেকে উচ্চশিক্ষার মাধ্যমে আমাকে পথ দেখিয়েছেন। তাদের উৎসাহ এবং আমার সম্ভাবনার প্রতি বিশ্বাস আমার অর্জনের ভিত্তি তৈরি করেছে।
আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের প্রতি কৃতজ্ঞ যাদের ভালোবাসা, দয়া, সমর্থন এবং উৎসাহমূলক কথাগুলি আমাকে কঠিন সময়ে টিকিয়ে রেখেছে। তাদের উপস্থিতি, কাছে হোক বা দূরে, এই যাত্রা জুড়ে প্রেরণা এবং সান্ত্বনার একটি অবিচল উৎস হয়ে দাঁড়িয়েছে।
আমার দাদুর জন্য একটি বিশেষ স্মৃতি, যার নীরব প্রার্থনা সর্বদা আমার জীবনে পথপ্রদর্শক আলো হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করি তিনি এই দিনটির সাক্ষী হতে এখানে থাকতেন।
আমি সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী সহ আরও অনেক দুর্দান্ত মানুষের প্রতিও কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে নাম লেখানোর মতো অনেক, তবে আপনারা প্রত্যেকেই আমার জীবনের এই অধ্যায়ে ভূমিকা পালন করেছেন। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ।মোস্তাফিজুর রহমান মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা ৮ নং ওয়ার্ডের এনায়েত নগরের বাসিন্দা।তার বাবা পল্লী ডাক্তার মুকুল বেপারী,মোস্তাফিজুর রহমান তার প্রথম সন্তান।মোস্তাফিজুর রহমান এর পরিবার ও বন্ধু মহলের পক্ষ থেকে তার এই অর্জনে গর্বিত ও আনন্দিত।তাদের আশা ডক্টর মোস্তাফিজুর রহমান একদিন দেশ ও জাতির কল্যাণে ব্যাপক ভূমিকা রাখতে পারবে।তার উত্তরোত্তর সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত জানানো হয়।
















