ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার  ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক-১

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।তিনি বলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরেগোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ নতুন রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক উক্ত ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে উক্ত ইজিবাইকের পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনকারী একটি ড্রামে তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে, উক্ত ইয়াবা ও ইজিবাইকসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার  ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক-১

নিউজ প্রকাশের সময় : ০৯:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪