ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

সাতক্ষীরায় ১৬ মেট্রিক টন অপরিপক্ক আম বিনষ্ট

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরে দুটি ট্রাকের ১৬ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোমবার (৬ মে) রাতে শহরের পোস্ট অফিস মোড় থেকে এ আম জব্দ করা হয়। এ সময় দু’ট্রাক মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক আম ভর্তি দুটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকে থাকা ৮৩২টি ক্যারেটে ভর্তি প্রায় ৪০০ মন (১৬ মেট্রিক টন) অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করা হয়। এসময় ট্রাক মালিক শহরের পারকুখরালি এলাকার আবদুল ওয়াদুদের ছেলে ইউসুফ আলীকে ৩০ হাজার টাকা এবং অপর ট্রাক মালিক কাটিয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে ড্রাইভার আজিজুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আম বহনে ব্যবহৃত ৮৩২টি প্লাস্টিক ক্যারেট প্রকাশ্য নিলামের মাধ্যমে ৯০ টাকা দরে মোট ৭৪ হাজার ৮৮০ টাকায় বিক্রি করা হয়।তিনি আরও বলেন, আটককৃত ট্রাক দুটি সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ৮৩২ ক্যারেটের ১৬ টন আম সাতক্ষীরা পল্লীমঙ্গল হাই স্কুল এন্ড কলেজের মাঠে নিয়ে বুলডোজার দিয়ে নষ্ট করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় ১৬ মেট্রিক টন অপরিপক্ক আম বিনষ্ট

নিউজ প্রকাশের সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪