ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমতেছে গরুর হাট

রিপোর্টার সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। কোরবানীকে সামনে রেখে মানুষ ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজশাহীর হাটগুলোতে কেনাবেচাও জমে উঠেছে। তবে, সাধারণ ক্রেতারা নয়। দুরের পাইকাররা ভিড় করছে হাটগুলোতে। হাটে উঠা গরু কিনে নিয়ে ট্রাকে করে তারা যাচ্ছে ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণ ক্রেতাদের হাটে আসতে আরো কয়েকদিন সময় লাগবে বলে ধারণা করছে হাট কর্তৃপক্ষ। রাজশাহীতে এবারও চাহিদার থেকে বেশি কোরবানীযোগ্য পশু প্রস্তুত আছে বলে জানিয়েছে রাজশাহী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরপ্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী বিভাগে এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৪৩ লাখ ৪৪ হাজার ৪৯টি পশু, যা দেশের আটটি বিভাগের মধ্যে সর্বোচ্চ। শুধু রাজশাহী জেলাতেই চাহিদা ৩ লাখ ৮৪ হাজার ৪৩৭টি হলেও প্রস্তুত রয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৮৯৩টি পশু। চাহিদার তুলনায় ১ লাখ ১২ হাজার ৪৫৬টি অতিরিক্ত পশু অন্যান্য জেলায় সরবরাহ করা হবে।জানা গেছে, রাজশাহী বিভাগের ৮ জেলার ৩০২টি হাটে কোরবানির পশু কেনাবেচা হবে, যার মধ্যে ১৬১টি স্থায়ী ও ১৪১টি অস্থায়ী। হাটগুলোতে পশুর স্বাস্থ্য তত্ত্বাবধান ও রোগনির্ণয়ের জন্য ২১৩টি ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়া, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা, ব্যাংকের বুথ ও ক্লোজ সার্কিট *সিসি* ক্যামেরাও রাখা হয়েছে হাটগুলোতেএদিকে রাজশাহী সিটি হাট, তানোরের মুণ্ডুমালা পশু হাট ঘুরে দেখা গেছে, দুরের পাইকারদের কাছে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। তবে গো খাদ্যের দাম যেভাবে বেড়েছে সে তুলনায় পশুর দাম বাড়েনি। দাম গত বছরের মতোই আছেরাজশাহী সিটি হাটে ঢাকা থেকে গরু কিনতে এসেছেন আমজাদ হোসেন। তিনি বলেন, এক শ এর বেশি গরু কিনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তাদের এ অঞ্চল থেকে সেগুলো নিয়ে গিয়ে ঢাকা ও সিলেটের কোরবানীর পশু হাটগুলোতে তুলবেনরাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতোয়ার রহমান জানান, জেলায় এ বছর কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে তিন লাখ ৮৪ হাজার ৪৩৭টি। এর বিপরীতে চার লাখ ৯৬ হাজার ৮৯৩টি পশু প্রস্তুত রয়েছে। অর্থাৎ চাহিদার তুলনায় এক লাখ ১২ হাজার ৪৫৬টি পশু বেশি রয়েছে। অতিরিক্ত এসব পশু বিক্রির জন্য নেওয়া হবে দেশের অন্যান্য জেলায়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমতেছে গরুর হাট

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫