ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাজধানীর চার আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর আমরা সিঙ্গাপুর বা কানাডা নয়, আরও ভালো বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: দীর্ঘ সংঘাতের অবসানে ১৪ দফা সমঝোতা, বিশ্বজুড়ে স্বস্তি শেরপুর সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ হ/ত্যা/ মা/ম/লা/র পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশের বিশেষ অভিযানে, মাদক সহ আটক ২ যুবক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন, বৃক্ষরোপণ ও জনসভাসহ ব্যস্ত দিনের কর্মসূচি

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১০:২০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সাল হোসেন

খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল পৌনে ৯টায় গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি কক্সবাজারগামী ফ্লাইটে যাত্রা করেন।

কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শুরু করবেন পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এরপর প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় গিয়ে ২০২৪ সালের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। পরে শহরের লং বিচ হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগদান করবেন, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথমবারের মতো কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এ সফরকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন, বৃক্ষরোপণ ও জনসভাসহ ব্যস্ত দিনের কর্মসূচি

নিউজ প্রকাশের সময় : ১০:২০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬