ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

দাকোপে ১৭টি গরুর মৃত্যু, পরীক্ষাগারে পাঠানো হয়েছে ঘাসের নমুনা

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৪৫৪ বার পড়া হয়েছে

খুলনার দাকোপে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার দুই দিন পর গত মঙ্গলবার ১৭টি গরু মারা যায়। এক দিনে উপজেলায় এত গরুর মৃত্যুর পর গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও নতুন করে আর গরু মারা যায়নি। তবে কী কারণে গরুগুলো মারা গেল, তা এখন পর্যন্ত উদ্‌ঘাটন করতে পারেনি প্রাণিসম্পদ বিভাগ। কচি ঘাসের মাধ্যমে খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে প্রাণিসম্পদ বিভাগ। ঢাকায় রাসায়নিক পরীক্ষাগারে ঘাসের নমুনা এরই মধ্যে পাঠানো হয়েছে।জনসচেতনতার জন্য এলাকায় মাইকিংও করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। তারা বিলে পানি না শুকানো পর্যন্ত গবাদিপ্রাণী বাড়িতে রেখে খাওয়ানোর পরামর্শ দিয়েছে।এদিকে উপজেলাজুড়ে গবাদিপ্রাণী পালনকারীরা আরেকটি রোগ নিয়ে দুশ্চিন্তায় কাটাচ্ছেন। অনেক গরু এখন লাম্পি স্কিন (এলএসডি) রোগে আক্রান্ত। তবে লাম্পি স্কিন রোগের টিকা উপজেলায় নেই। ছাগলের পক্সের জন্য দেওয়া ‘গোট পক্স’ রোগের টিকা দিয়ে কাজ চালানো হচ্ছে। তবে তার সরবরাহও আছে চাহিদার মাত্র ৪ শতাংশের মতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাকোপে ১৭টি গরুর মৃত্যু, পরীক্ষাগারে পাঠানো হয়েছে ঘাসের নমুনা

নিউজ প্রকাশের সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪