সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের সিরাজদিখানে তালতলা দারুস সালাম মডেল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

সিরাজদিখান প্রতিনিধিঃ মোঃদেলোয়ার খান
- নিউজ প্রকাশের সময় : ০২:২২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

বুধবার (৩ এপ্রিল, ২০২৪ ইং) ফুরশাইল একতা বন্ধন সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণ করেন।উক্ত অনুষ্ঠানটিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ শরিফুর রহমান সজীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে।দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মোঃ শাহাব উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- মোঃ আনোয়ার হোসেন, মালখানগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ রানা, নাহিদ দেওয়ান, ব্যাবসায়ী বাবুল আহমেদ টিটু সহ অন্যান্যরা।এসময় সংগঠনের সভাপতি মোঃ শরিফুর রহমান সজিব বলেন আমরা প্রতিবছর এই মাদ্রাসার শিক্ষার্থীদের বাছাই করে আমাদের এ কার্যক্রম চালিয়ে যাবো।শিক্ষা উপকরণ গুলো পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা খুশি।
















