ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

থ্যালাসেমিয়ার বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট।

সংবাদ দাতা মোঃ স্বপন
  • নিউজ প্রকাশের সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

দেশে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে অন্তর্বর্তীকালীন আদেশে থ্যালাসেমিয়া রোগ বিস্তার রোধে নির্দেশনা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে তা আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রিটে থ্যালাসেমিয়া রোগ বিস্তার রোধে শিক্ষার্থী, জনগণ, সরকারী কর্মচারী ও অন্যান্য পেশায় নিয়োজিতদের মধ্যে প্রচার চালানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের উপর নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া রিটটি দায়ের করেন। দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে এ রিটটি দায়ের করা হয়। এর আগে, গত ৮ মে ‘চিকিৎসা চালাতে নিঃস্ব হচ্ছেন রোগী-স্বজন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, রিটটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হবে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে। রিটে মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে কার্যকরী ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং বিবাহ রেজিস্ট্রি ফরমে বর-কনের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত তথ্য কেন লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থ্যালাসেমিয়ার বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট।

নিউজ প্রকাশের সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩