ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্রিপশনে দুর্বোধ্য হাতের লেখা: ‘জীবন-মরণের প্রশ্ন:শেখ শহিদুর রহমান পাভেল ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট, দালাল সন্দেহে আটক সিদ্দিক মৃধাকে জরিমানা ও কারাদণ্ড নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গল্পটি পড়ুন  আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন শেভরন-সমর্থিত সামার স্কুল থেকে ৭৫ লাখ টাকার বৃত্তি অর্জন নবীগঞ্জের মারিয়া হাসান মাইশার জয়শ্রীতে মিজান ও লাবিবা পরিবহনকে কেন্দ্র করে যাত্রী ও এলাকাবাসী মুখোমুখি অবস্থান। মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট, দালাল সন্দেহে আটক সিদ্দিক মৃধাকে জরিমানা ও কারাদণ্ড

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি। 
  • নিউজ প্রকাশের সময় : ১২:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি। 

পটুয়াখালী জেলা ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ক্ষতিপূরণের অর্থ উত্তোলন প্রক্রিয়ায় দালালচক্র রুখতে বিকেল ৫ টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড এলাকার সিদ্দিক মৃধাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

বৃহস্পতিবার ( ৪ জুন ) অফিস চলাকালীন সময়ে সার্ভেয়ারদের কক্ষে (এলএ শাখায়) তার উপস্থিতির কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পেরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অনিয়ম স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার করেন।বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাকে জেল হাজতে পাঠান।১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পটুয়াখালী জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জেলা রাজস্ব প্রশাসনের কার্যক্রমে গতি বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন এবং জেলা রাজস্ব প্রশাসনের গৌরব ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছেন। এ সকল উদ্যোগের অন্যতম হলো ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ক্ষতিপূরণের অর্থ উত্তোলন প্রক্রিয়ায় দালালচক্রের অনুপ্রবেশ ও হয়রানি প্রতিরোধে নিয়মিত নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনা করা।

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। অফিস চলাকালীন সার্ভেয়ারদের কক্ষে তার উপস্থিতির কারণ এবং সংশ্লিষ্ট এলএ মামলার বিষয়ে খুঁটিনাটি তথ্য অনুসন্ধানের কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে তিনি ব্যর্থ হন। পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে অঙ্গীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড এবং ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জেলা প্রশাসন, পটুয়াখালী ভূমি অধিগ্রহণসহ সকল সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভূমি অধিগ্রহণসহ সকল সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর তিনি জেলা রাজস্ব প্রশাসনে কার্যক্রমে গতি, শৃঙ্খলা এবং সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট, দালাল সন্দেহে আটক সিদ্দিক মৃধাকে জরিমানা ও কারাদণ্ড

নিউজ প্রকাশের সময় : ১২:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬