জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

- নিউজ প্রকাশের সময় : ১০:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সল হোসেন
ঢাকা, ১০ জুন: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, “পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, পরিবেশবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
জেডআরএফ সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় লক্ষাধিক গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়



















