ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা হিংসা নয়, সহানুভূতি—এগিয়ে চলার বার্তা দিলেন চন্দ্রা সরকার বাজিতপুরে দিনে সাংবাদিকের বাসা চুরি বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের

প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন

ঢাকা, ১১ জুন: আগামী অর্থবছরের জন্য বিএনপি সরকারের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘গণবিরোধী’, ‘গণনিপীড়ক’ এবং ‘লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা সরকারের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করেন। তারা দাবি করেন, এই বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পরিবর্তে জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “সরকার এই বাজেটে কোনো নীতিগত সংস্কারের প্রস্তাব দিতে পারে নাই। এই কারণে এটাকে গতানুগতিক বাজেট বলা হচ্ছে। যোগ-বিয়োগ করে একটি ফলাফল নির্ণয় করে বাজেট দিয়েছে। বাহবা করার সুযোগ নাই।”

তিনি আরও অভিযোগ করেন, দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের মতো সমস্যার কার্যকর সমাধানের কোনো দিকনির্দেশনা প্রস্তাবিত বাজেটে নেই। বরং জনগণের ওপর করের বোঝা বৃদ্ধি এবং সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ রক্ষার প্রবণতা এতে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে অন্যান্য নেতারাও সরকারের অর্থনৈতিক নীতি ও বাজেট প্রস্তাবের সমালোচনা করে বলেন, জনগণের প্রকৃত কল্যাণ ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটি জনমুখী বাজেট প্রণয়ন করা প্রয়োজন ছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।

বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় তারা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন এবং বাজেট পুনর্বিবেচনার দাবি জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা

নিউজ প্রকাশের সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬