ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাজধানীর চার আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর আমরা সিঙ্গাপুর বা কানাডা নয়, আরও ভালো বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: দীর্ঘ সংঘাতের অবসানে ১৪ দফা সমঝোতা, বিশ্বজুড়ে স্বস্তি শেরপুর সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ হ/ত্যা/ মা/ম/লা/র পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিসিএস ক্যাডারের পদবৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন। 

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

বিসিএস ক্যাডারের পদবৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন।

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতি,পদসৃজন ও স্কেল আপগ্রেডেশন ও আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন সহ নানা দাবী আদায়ে  সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখার সভাপতি প্রফেসর ডক্টর মোঃ ইব্রাহিম। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধক্ষ্য হামজা মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এস, এম শফিকুল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যের পাশাপাশি বক্তারা জানান, আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এছাড়া দৃশ্যমান অগ্রগতি না হলে ১০, ১১ ও ১২ অক্টোবর সারাদাশের সরকারি কলেজ, সরকারি মাদ্রাসাসহ সকল দপ্তর ও অধিদপ্তরে টানা তিনদিনের কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও তারা বলেন, সংশ্লিষ্টদের সাথে দফায় দফায় বৈঠক ও আলোচনা করেও তাঁদের দাবী আদায় হয়নি। শিক্ষা ক্যাডারের ১৬ হাজার শিক্ষাক বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে একযোগে কাজ করে গেলেও তারা প্রাপ্য অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই এখন দাবী আদায়ে শিক্ষকরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন।

উক্ত সংবাদ সম্মেলনে বিসিএস ক্যাডারে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিএস ক্যাডারের পদবৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন। 

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩