ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাজধানীর চার আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর আমরা সিঙ্গাপুর বা কানাডা নয়, আরও ভালো বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: দীর্ঘ সংঘাতের অবসানে ১৪ দফা সমঝোতা, বিশ্বজুড়ে স্বস্তি শেরপুর সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ হ/ত্যা/ মা/ম/লা/র পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশের বিশেষ অভিযানে, মাদক সহ আটক ২ যুবক

এক শিক্ষার্থীকেও পাশ করাতে পারেনি ২১ শিক্ষক মিলেও

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র আলিম মাদ্রাসার (এসএসসি) দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। মাদ্রাসা সূত্রে জানা যায়, এবার ২১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মাদ্রাসায় শিক্ষকের সংখ্যা ২১ জন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসা থেকে এবারে বিজ্ঞান বিভাগ থেকে ১১ এবং সাধারণ বিভাগ থেকে ১০ জনসহ মোট ২১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায় ওই প্রতিষ্ঠানের সবাই পরীক্ষায় ফেল করেছে।এ ছাড়াও উপজেলার কয়া শোবলা দাখিল মাদ্রাসায় ২০ জন পরীক্ষার্থীর মধ্যে একজন পাস করেছে। এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ৯টি মাদ্রাসার মোট ২০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৪১ জন পাস করেছে। আর সবাই অকৃতকার্য হয়েছে। এবার আক্কেলপুর উপজেলার মাদ্রাসার পাশের হার ২ দশমিক ৪৬ শতাংশ।আক্কেলপুর সিনিয়র আলিম মাদ্রাসাটি এমপিও ভুক্ত। মাদ্রাসায় এবতেদায়ী বিভাগ, দাখিল (সাধারণ ও বিজ্ঞান বিভাগ), আলিম বিভাগ মিলে মোট শিক্ষক সংখ্যা রয়েছে ২১ জন।দিনাজপুরে ৪টি বিদ্যালয়ে পাস করেনি কেউআক্কেলপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ ও ম মোবারক আলী বলেন, প্রতিষ্ঠানের সবাই ফেল করায় আমরা বিস্মিত হয়েছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা এই ফলাফলের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছি।আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় ফল বিপর্যয় ঘটেছে। কেউ পাস না করায় তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। জবাব পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম জানান, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে। শতভাগ ফেল কেন, তার কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে এবং জবাব পাওয়ার পর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, শতভাগ শিক্ষার্থী ফেল করায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকমণ্ডলীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক শিক্ষার্থীকেও পাশ করাতে পারেনি ২১ শিক্ষক মিলেও

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪