ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাজধানীর চার আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর আমরা সিঙ্গাপুর বা কানাডা নয়, আরও ভালো বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: দীর্ঘ সংঘাতের অবসানে ১৪ দফা সমঝোতা, বিশ্বজুড়ে স্বস্তি শেরপুর সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ হ/ত্যা/ মা/ম/লা/র পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশের বিশেষ অভিযানে, মাদক সহ আটক ২ যুবক

এমপিওভুক্তির দাবি অধ্যাপক মুজিবুরের নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম

নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, শিক্ষকরা দেশে শিক্ষা বিস্তারের মহান পেশায় নিয়োজিত। তারাও দেশকে মূর্খতার অন্ধকার থেকে মুক্ত করে দেশকে আলোকিত করার জন্য ছাত্র-ছাত্রীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। কাজেই মানুষ গড়ার কারিগর নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ন্যায্য দাবি সরকারের অবিলম্বে মেনে নেওয়া উচিত মূর্খতার

মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষাকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত ছিল আজ পর্যন্ত কোনো সরকারই সেভাবে গুরুত্ব দেয়নি। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করতে হলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। এ জন্য শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে গোটা বাজেটের ৬ শতাংশ করা প্রয়োজন। নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের দাবি মেনে নিয়ে তাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের শিক্ষকদের ন্যায়সংগত দাবিগুলো সরকার যাতে মেনে নেয় সে ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করার জন্য তিনি সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ন্যায়সংগত শিক্ষা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন ভূইয়া, জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উমর ফারুক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক কোরবান আলী ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম, নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, অধ্যক্ষ নাজমুস শাহাদাত আযাদী, সাংগঠনিক সমন্বয়ক মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক মোবারক হোসেন, আবতাবুল আলম, আ. সালাম, জাহিদ হোসেন, শাহ মো. মিজানুল হক মামুন, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সুপার ফরহাদ হোসেন বাবুল, মো. হাবিব, এনামুল হক, গোলাম মোস্তফা প্রমুখ।

মতবিনিময় সভায় নন-এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর শিক্ষাবিষয়ক সম্পাদকদের সম্মিলিত প্রচেষ্টা চালানো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপিওভুক্তির দাবি অধ্যাপক মুজিবুরের নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫