ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাজধানীর চার আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর আমরা সিঙ্গাপুর বা কানাডা নয়, আরও ভালো বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: দীর্ঘ সংঘাতের অবসানে ১৪ দফা সমঝোতা, বিশ্বজুড়ে স্বস্তি শেরপুর সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ হ/ত্যা/ মা/ম/লা/র পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশের বিশেষ অভিযানে, মাদক সহ আটক ২ যুবক

নবম–দশম শ্রেণিতে আর বিজ্ঞান–ব্যবসায় শিক্ষা–মানবিক বিভাগ থাকছে না, আদেশ জারি।

নিজস্ব প্রতিবেদক:মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

নবম–দশম শ্রেণিতে আর বিজ্ঞান–ব্যবসায় শিক্ষা–মানবিক বিভাগ থাকছে না, আদেশ জারি।

মাধ্যমিকে আর বিভাগ বিভাজন থাকছে না।

আগামী বছর থেকে নবম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম। তাই আগামী শিক্ষাবর্ষ (২০২৪) থেকে মাধ্যমিক স্তরে বিভাগ বিভাজন থাকছে না। এর ফলে নবম–দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বিভাগের আওতায় পড়াশোনা করবে।

বর্তমানে নবম শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনা করছে।

আজ সোমবার নবম শ্রেণিতে বিভাগ বিভাজন না থাকার বিষয়ে অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

এতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে ৯ম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠপর্যায়ে পত্র জারির প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।

আদেশটির অনুলিপি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে।

নতুন শিক্ষাক্রমে নবম–দশম শ্রেণিতে বিভাগের বিভাজন রাখা হয়নি। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে। প্রতি বর্ষ শেষে বোর্ডের অধীনে এই পরীক্ষা হবে। এরপর এই দুই পরীক্ষার ফলের সমন্বয়ে এইচএসসির ফল চূড়ান্ত হবে।

চলতি বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। আর ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং অষ্টম ও নবম শ্রেণি এ শিক্ষাক্রমের আওতায় আসবে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি যুক্ত হবে। ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি যুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবম–দশম শ্রেণিতে আর বিজ্ঞান–ব্যবসায় শিক্ষা–মানবিক বিভাগ থাকছে না, আদেশ জারি।

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩