ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

সাংবাদিক নি*র্যাতন রোধে আইন চূড়ান্ত—হুমকিদাতার শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর কা*রাদণ্ড

রিপোর্টার:- মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

রিপোর্টার:- মোঃআনজার শাহ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সাংবাদিক অধিকার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে, যেখানে সাংবাদিকদের প্রতি যেকোনো ধরণের হুমকি, নির্যাতন বা হয়রানির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। খসড়া আইনে বলা হয়েছে, কোনো সাংবাদিককে হুমকি দিলে বা পেশাগত কাজে বাধা দিলে হুমকিদাতা সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা ন্যূনতম এক লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়া, আইনটিতে সাংবাদিকদের তথ্য অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করার ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জানান, এ আইন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করবে এবং তথ্যভিত্তিক সাংবাদিকতাকে উৎসাহিত করবে। সাংবাদিকদের ওপর হামলা বা হয়রানির ঘটনায় দ্রুত বিচার ও কঠোর শাস্তির মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকার শিগগিরই আইনটি জাতীয় সংসদে উত্থাপন করে পাস করার উদ্যোগ নেবে বলে জানা গেছে। সাংবাদিক সমাজ ও গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং একে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক নি*র্যাতন রোধে আইন চূড়ান্ত—হুমকিদাতার শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর কা*রাদণ্ড

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫