পুলিশের বিশেষ অভিযানে, মাদক সহ আটক ২ যুবক

- নিউজ প্রকাশের সময় : ০৩:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধি,
ভোলার মনপুরা থানার পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ দুই মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশের একটি চৌকস টিম।মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের নির্দেশনায়,
এস আই, নিরস্ত্র ইব্রাহিম নয়নের নেতৃত্বে এ এস আই মিজান ও সংগীয় ফোর্স সহ
গতকাল রাত আনুমানিক ৯ টায় ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সিকদার হাট টু তালতলা রোড এলাকায়,
জাহাঙ্গীর মৃধা মুূদি দোকানের সামনে রাজিব (২২) এর গতি বিধি সন্দেহ জনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। পরবর্তীতে তার সাথে থাকা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব জানাই।
মজনু বিভিন্ন মটর সাইকেল চালকের মাধ্যমে মনপুরার বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন পর্যন্ত মাদক সরবরাহ করে আসছে। তাকে আটকের পর মজির উদ্দিন একাধিক বার কল দিয়ে মাদক সঠিক ভাবে পৌঁছানো হয়েচে কিনা তার তদারকি করে।
এর পরে পুলিশ কৌশলে তার তথ্য মতে মাদকের মুল হোতা মজির উদ্দিন (৩০) কে ফকির হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, অবৈধ মাদকের বিস্তার ঠেকিয়ে যুব সমাজকে রক্ষা করতে আমরা সহযোগিতা কামনা করছি, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর পক্রিয়া চলছে।






















