বড়াইল ইউনিয়ন পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ।

- নিউজ প্রকাশের সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন পর্যায়ের বড়াইল ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা বড়াইল ইউনিয়নের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বড়াইল হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বড়াইল হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইল হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিফাতুল হক চিশতী, নবীনগর উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু কাউছার আহমেদ, ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইউনিয়নের পরিষদের সদস্য ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
পরে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।






















