ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, দিলেন ২০ লাখ টাকার আর্থিক সহায়তা কক্সবাজারে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উপস্থিতি: নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচিতে, দিনব্যাপী ব্যস্ত সফর কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের শেষ উদ্বোধনী উৎসবে তারকাদের ঝলক, মাঠে নামছে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন  কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন, বৃক্ষরোপণ ও জনসভাসহ ব্যস্ত দিনের কর্মসূচি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, দিলেন ২০ লাখ টাকার আর্থিক সহায়তা

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সাল হোসেন

চব্বিশের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পরিবারের জন্য ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করেন।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাঘগুজারা বাজারপাড়া এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সফরসঙ্গীদের নিয়ে তিনি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে শহীদ ওয়াসিম আকরামের মা জোসনা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় শহীদ পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ২০ লাখ টাকার একটি পারিবারিক সঞ্চয়পত্র তাদের হাতে তুলে দেন।

এর আগে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর কক্সবাজার সফরে এসে তিনি দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেন।

সফরের শুরুতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে জাতীয় পর্যায়ের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এছাড়া পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সফরের শেষ ভাগে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি মেরিন ড্রাইভ সড়কে সমুদ্র দর্শন ও স্থানীয় বিশিষ্টজনদের নিয়ে এক সুধী সমাবেশেও অংশ নেওয়ার সূচি রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে ইউএস-বাংলার ফিরতি ফ্লাইটে শনিবার রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর এ সফর কক্সবাজার ও পেকুয়া অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। একই সঙ্গে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের পাশে দাঁড়ানোর মাধ্যমে সরকার শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেছে বলে তারা মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, দিলেন ২০ লাখ টাকার আর্থিক সহায়তা

নিউজ প্রকাশের সময় : ০৬:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬