ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাজধানীর চার আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর আমরা সিঙ্গাপুর বা কানাডা নয়, আরও ভালো বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: দীর্ঘ সংঘাতের অবসানে ১৪ দফা সমঝোতা, বিশ্বজুড়ে স্বস্তি শেরপুর সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ হ/ত্যা/ মা/ম/লা/র পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাকৃবিতে নিষিদ্ধ হলো রাজনীতি  শিক্ষার্থীদের দাবির মুখে

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বুধবার (২৮ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই আন্দোলন শুরু করেন।শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাকৃবিতে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়ে মধ্যরাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন।জানা যায়, সিন্ডিকেট সভায় আগামী ১ সেপ্টেম্বর থেকে বাকৃবিতে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল- মিটিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে বাকৃবির রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। এরপর তারা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এসময় দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাকৃবিতে সকল প্রকার রাজনীতি বন্ধের ঘোষণা দিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর (রবিবার) হতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ও পিএইচডি ডরমেটরি আগামী ৩১ শে আগস্ট খুলে দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ছাত্র-ছাত্রীদেরকে হল প্রশাসন কর্তৃক প্রণীত নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে এবং অনুষদের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্র-ছাত্রীদেরকে ডিন কাউন্সিল কর্তৃক প্রণীত সমন্বিত নীতিমালা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকৃবিতে নিষিদ্ধ হলো রাজনীতি  শিক্ষার্থীদের দাবির মুখে

নিউজ প্রকাশের সময় : ০৫:২০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪