ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ইবি ‘ডি’ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন শুরু ১৩ এপ্রিল। 

মেহেদুল ইসলাম (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১৩ এপ্রিল রাত ১২:০১ মিনিট হতে আবেদন শুরু হবে। যা চলবে ২৫ এপ্রিল রাত ১১:৫৯ টা পর্যন্ত। এবং আগামী ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (৩ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো- থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদভুক্ত একটি বিভাগ আরবী ভাষা ও সাহিত্য বিভাগ।বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, যে সকল ছাত্র-ছাত্রী ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/ সমমানের এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং নিম্নবর্ণিত যোগ্যতা আছে তার উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে। মানবিক শাখা থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে। বানিজ্য শাখা থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। এবং কারিগরি শিক্ষা থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.২৫ সহ সর্বমোট জিপিএ ৬.৭৫ থাকতে হবে।প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার পাঁচশত টাকা। টাকা মোবাইল ব্যাকিং (বিকাশ/ নগদ/রকেট) এর মাধ্যমে পরিশোধ করা যাবে। ভর্তি পরীক্ষায় সর্বমোট ৪০+৮০=১২০ থাকবে। যার উচ্চ মাধ্যমিক/সমমান শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী ৮০ নম্বরের MCQ প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং মাধ্যমিক/সমান পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার জিপিএ ৪০ স্কোর থাকবে। MCQ প্রশ্নে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইবি ‘ডি’ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন শুরু ১৩ এপ্রিল। 

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪